ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যেকোনো আন্তর্জাতিক সংকটের সমাধান আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ বলপ্রয়োগ নয় বরং ডিপ্লোম্যাটিক আলাপের মাধ্যমে নিষ্পত্তি করা জরুরি। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, শুক্রবার ভেনেজুয়েলায় একটি অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কোকেন আমদানি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ এনেছে।
বর্তমানে মাদুরো দম্পতিকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত একটি Metropolitan Detention Center-এ রাখা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। অনেক দেশ এটিকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রশ্ন হিসেবে দেখছে।
বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধান ও বহুপাক্ষিক কূটনীতির প্রতি ঢাকার দীর্ঘদিনের নীতিরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
sabbir422
আমি একজন web Developer এবং News Blogger । আমি ৫ বছর ধরে News Blog পরিচালনা করে এসেছি