ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। আমদানি স্বাভাবিক থাকার পাশাপাশি দেশি পেঁয়াজের ভরা মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে কমেছে দাম।
হিলি স্থলবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে প্রতিদিন গড়ে ২০টির মতো ট্রাকে করে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। এসব পেঁয়াজ বন্দরের পাইকারি বাজারে বিক্রি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে আমদানিকৃত ও দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র কয়েক দিন আগেও একই পেঁয়াজ ১০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছিল। দাম কমায় ক্রেতা ও ব্যবসায়ী উভয়ই কিছুটা স্বস্তি পাচ্ছেন।
ব্যবসায়ীরা বলছেন, এই সময়ে দেশি পেঁয়াজের ভরা মৌসুম শুরু হয়েছে। কৃষকদের উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজ বাজারে পর্যাপ্ত পরিমাণে আসছে। এর পাশাপাশি ভারত থেকে নিয়মিত আমদানি হওয়ায় বাজারে সরবরাহের ঘাটতি নেই।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, পেঁয়াজের বর্তমান দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। তবে তারা জানান, আমদানির ক্ষেত্রে আইপি বা আমদানি অনুমতির জটিলতা তৈরি হলে বাজার আবার অস্থির হয়ে উঠতে পারে। পর্যাপ্ত আইপি পাওয়া গেলে পেঁয়াজের আমদানি আরও বাড়বে এবং দাম স্থিতিশীল থাকবে বলে আশা করছেন তারা।
সব মিলিয়ে দেশি পেঁয়াজের মৌসুম ও ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় হিলি স্থলবন্দরসহ দেশের বাজারে পেঁয়াজের দামে আপাতত স্বস্তি বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
sabbir422
আমি একজন web Developer এবং News Blogger । আমি ৫ বছর ধরে News Blog পরিচালনা করে এসেছি