ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম স্থগিত, গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তি এবং পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এবং হাতিরপুলের মোতালে প্লাজার সামনে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে NEIR সিস্টেম কার্যকর করায় মোবাইল ব্যবসা কার্যত অচল হয়ে পড়েছে।
এর আগে রোববার রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল এলাকায় কর্মসূচির সময় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ Sound Grenade ও Tear Shell ব্যবহার করে। এ ঘটনায় কয়েকজন ব্যবসায়ী আটক হন বলে জানান আন্দোলনকারীরা।
সোমবারের মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, পুলিশের অভিযানে শিশু ও সাধারণ মানুষও হয়রানির শিকার হয়েছে। তারা বলেন,
একজন ব্যবহারকারী যদি তার ফোনে চার্জ শেষ হওয়ার কারণে অন্য সেটে SIM ব্যবহার করতে চান, সেক্ষেত্রে নতুন করে Registration ও BTRC অফিসে যাওয়ার ঝামেলায় পড়তে হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, NEIR সিস্টেম চালুর ফলে দুই-তিন বছর আগের বৈধ ফোনও Network পাচ্ছে না। এতে দোকানে থাকা হাজার হাজার হ্যান্ডসেট কার্যত Dead Stock হয়ে গেছে।
মানববন্ধনে অংশ নেওয়া এক ব্যবসায়ী বলেন, সরকার যে Clone IMEI নিয়ে অভিযোগ তুলছে, তার দায় ক্ষুদ্র ব্যবসায়ীদের নয়। বরং Local Manufacturing এর নামে কিছু প্রতিষ্ঠানের অনিয়মই এই সংকটের মূল কারণ।
ব্যবসায়ীরা আরও বলেন,
এই খাতে প্রায় ২৫ লক্ষ ব্যবসায়ী ও তাদের পরিবার জড়িত। NEIR সিস্টেম হঠাৎ করে বাস্তবায়ন করায় এই বিশাল জনগোষ্ঠী অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে :
- NEIR সিস্টেম আপাতত স্থগিত
- গ্রেফতার ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি
- পুলিশের করা মামলা প্রত্যাহার
- NEIR একটি Trial Period এর মাধ্যমে বাস্তবায়ন
দাবি মানা না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন মোবাইল ব্যবসায়ীরা।
sabbir422
আমি একজন web Developer এবং News Blogger । আমি ৫ বছর ধরে News Blog পরিচালনা করে এসেছি