মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আবারো মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা পরিস্থিতি হামাস ইস্যু ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই বৈঠকে।
সোমবার ফ্লোরিডায় অনুষ্ঠিত এই বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন হামাস যদি অস্ত্র ত্যাগ না করে তবে তাদের চরম মূল্য দিতে হবে। তার ভাষায় অস্ত্র ছাড়ার জন্য খুব অল্প সময় দেওয়া হবে এবং এরপর পরিস্থিতি অনুযায়ী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন হামাস নিরস্ত্রীকরণ নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের জন্য সময় সীমিত। অস্ত্র না ছাড়লে তারা নরকের মূল্য দেবে। তবে আমরা চাই না পরিস্থিতি সেই পর্যায়ে যাক।
যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে ট্রাম্প ইসরাইলের অবস্থানের পক্ষে সাফাই গেয়ে বলেন গাজায় চুক্তির শর্ত যথাযথভাবে মেনে চলছে নেতানিয়াহু প্রশাসন। তিনি দ্রুত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রক্রিয়ায় স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কড়া অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন ইরান যদি আবার পারমাণবিক শক্তি বাড়ানোর চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।
ট্রাম্প বলেন ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে তাহলে আমরা তা ধ্বংস করব। কিন্তু আমি শুনেছি ইরান চুক্তি করতে আগ্রহী। চুক্তি করলে সেটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে।
অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরাইল সিরিয়ার সঙ্গে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সীমান্ত নিশ্চিত করতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বিষয়ে ইতিবাচক অগ্রগতি সম্ভব।
ট্রাম্পও এই বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন ইসরাইল ও সিরিয়ার নেতারা আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।
সব মিলিয়ে এই বৈঠক মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
sabbir422
আমি একজন web Developer এবং News Blogger । আমি ৫ বছর ধরে News Blog পরিচালনা করে এসেছি